বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর এলাকার ভেকির বিলের ধানক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, আজ সকাল ১১ টার দিকে এলাকার এক কৃষক ওই বিলের জমিতে যায়। এসময় অপরিচিত এক ব্যক্তির লাশ কাদাপানিতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, ভাতগ্রামের ভেকির বিলের ধানক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

প্রকাশের সময়: ০৪:২৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫