গাইবান্ধায় দি হাঙ্গার প্রজেক্টের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) গাইবান্ধা সদর উপজেলার নারায়নপুরের জামতলার কাদেরীয়া পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাজেস দে, ফিল্ড কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, কমিউনেকেশন অ্যান্ড পাবলিকেশন অফিসার এএসএম আতিকুর রহমান।
এ অনুষ্ঠানের গাইবান্ধা সদর, সাদুল্লাপুর ও ফুলছড়ি উপজেলার পিএফজি এবং ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টের কার্যক্রম নিয়ে আলোচনা সভা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর সঙ্গীতানুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী জমকালো এ অনুষ্ঠানে উচ্ছ্বসিত হয়ে উঠেন অংশগ্রহণকারী সদস্যরা। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 

















