বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী আমিরন সিরাজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মো. শাহীন পারভেজ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা ও বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত  অতিথিবৃন্দ।

প্রকাশের সময়: ০৮:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫