বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি সাদুল্লাপুরে সর্বস্তরের শ্রদ্ধা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সাদুল্লাপুরে সর্বস্তরের লোকজন গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

এছাড়া, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, হাসপাতাল, মুক্তিযোদ্ধা সংসদ,  সাদুল্লাপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেইসাথে দিবসটি উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা, পুরস্কার বিতরণ, প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রকাশের সময়: ১২:৩৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫