শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

পাবনার সাঁথিয়ায় অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার শ্রীপুরের কৈজুড়ী এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪০) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৩)।

সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমনটি বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে নসিমন-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা চলছে।

জনপ্রিয়

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রকাশের সময়: ০৫:১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫