মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা সীমান্ত থেকে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ১০,৮৭০ পিস, ফেন্সিডিল-০৫ বোতল এবং জিরা- ০১ কেজিসহ একজনকে আটক করেছে বিজিবি।

আটককৃত ব্যক্তির নাম নুর আলম শাহীন(৩৫)। সে উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

আজ শনিবার(১৫ মার্চ) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌঠা বিওপি’র টহল কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২৯৬/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগানের মধ্য হতে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ১০,৮৭০ পিস,ফেন্সিডিল- ০৫ বোতল এবং জিরা- ০১ কেজিসহ নুর আলম শাহীন (৩৫)কে আটক করে । আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৬,৩৩,৫০০/- টাকা।

পরে আটককৃত আসামি,মালামাল ও জব্দকৃত মাদকদ্রব্য বিরামপুর থানায় মামলা দায়ের পূর্বক হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার।

বিরামপুরে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

প্রকাশের সময়: ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫