বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাদুল্লাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) সাদুল্লাপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলম মিয়ার আহবানে ও বনগ্রাম ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা তাঁতী দলের আহবায়ক আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুব দল ও ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, উপজেলা জাসাসের সভাপতি মাছুদ মিয়া প্রমুখ।
শামীম সরদার, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















