মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪ দিন পর স্বপন বাসফোঁর (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগীরী এলাকার ঘাঘট নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্বপন বাসফোঁর বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্ৰামের মৃত হাজারী বাসফোঁরের ছেলে।
স্বজনরা জানায়, স্বপন বাসফোঁর পেশায় একজন সুইপার। গত বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ দুপুরে তার মরদেহ বামনডাঙ্গা ইউনিয়নের ঘাঘট নদী থেকে উদ্ধার করে পুলিশ।
সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস সবুর বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

সুন্দরগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫