দিনাজপুরের খানসামা উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল ২৪ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে ২৬০০ জন কৃষকের মাঝে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়। এসময় প্রতিজন কৃষককে ৩৩ শতক জমির জন্য ১ কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, আরডিও রেজাউল করিম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সোহেল রানাসহ সুবিধাভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরিবন্দর (দিনাজপুর) 
















