মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিল জামাই

বিরামপুর পৌর শহরে বুধবার সকালে (০২ এপ্রিল) শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে গিয়েছে কুলাঙ্গার জামাই। মূমুর্ষ অবস্থায় অগ্নি দগ্ধ শাশুড়িকে রংপুর হাসপাতালে নেওয়া হয়েছে। জামাইকে ধরার জন্য মাঠে নেমেছে পুলিশ।

পারিবারিক সূত্র জানা গেছে, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার আফজাল হোসেন ও বুলি বেগম দম্পতির মেয়ে শিল্পী বেগমের সাথে উপজেলার হাবিবপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মেহেদুলের সাথে প্রায় ১০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। জামাই মেহেদুল তার স্ত্রীর এক ভাইয়ের অটোরিক্সা ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সম্প্রতি সেই অটোরিক্সা ভেঙ্গে ফেলে শ্বশুর বাড়িতে দিয়ে যায়। অটোরিক্সার মালিক রিক্সা মেরামত করে অন্য চালকের নিকট ভাড়া দিলে জামাই মেহেদুল শ্বশুর বাড়ির লোকজনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জামাই মেহেদুল তার শ্বাশুড়িকে মোবাইল ফোন করে বাড়ির বাইরে পাকা রাস্তার উপর ডেকে নিয়ে শ্বাশুড়ি বুলী বেগম (৫৫) গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে বুলী বেগমের সারা শরীর আগুনে ঝলসে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান বুলী বেগমের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কাউন্সিলর আঙ্গুরা বেগম জানান, আগুনে বুলি বেগমের মাথা ও মুখমন্ডল ব্যতীত সর্ব শরীর ঝলসে গেছে।

থানার ওসি (তদন্ত)আতাউর রহমান জানান,দগ্ধ বুলী বেগম রংপুরে চিকিৎসাধীন রয়েছে । এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও আসামিকে আটকের জন্য অভিযান চলছে।

প্রকাশের সময়: ০৭:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫