মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নপুরীতে দর্শনার্থীদের ভিড়

মোসলেম উদ্দিন: দিনাজপুরের ‘স্বপ্নপুরী’ উত্তরবঙ্গের সর্ববৃহৎ বিনোদন কেন্দ্র। দেশের বিভিন্ন স্থান থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই স্বপ্নপুরীতে। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। বিনোদন কেন্দ্রটি ঘিরে গড়ে উঠেছে প্রায় সাড়ে ৪ হাজার মানুষের কর্মসংস্থান। স্বপ্নপুরীর প্রধান প্রবেশ পথে দাঁড়িয়ে আছে দুইটি ডানাকাটা পরী। দর্শনার্থী ও বিনোদন পিয়াসুদের স্বাগতম জানানোই তার কাজ।

স্বপ্নপুরী জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদাহ ইউনিয়নের আফতাবগঞ্জে অবস্থিত। ১৯৮৯ সালে তৈরি হয় এই স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রটি। কেন্দ্রটির ভিতরে রয়েছে খাবার, কসমেটিক, খেলনাসহ বিভিন্ন ৮শ টি দোকান। ২০০ জন মালি, নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতা কর্মী।

ঈদের চতুর্থ দিনেও এই বিনোদন কেন্দ্রে ঈদের আনন্দ উপভোগ করতে এসেছে হাজার হাজার দর্শনার্থী। বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, পিকআপ ভ্যান, অটোবাইকসহ মোটরসাইকেল যোগে দুর-দুরান্ত থেকে এসেছেন ভ্রমণ পিয়াসিরা।

স্বপ্নপুরীর প্রধান গেট থেকে দুই পাশ দিয়ে রয়েছে আসা-যাওয়ার বিশাল রাস্তা। এর দুই পাশে এবং মাঝখানে রয়েছে বিভিন্ন ফুল আর পাতাবাহার গাছ। পুরো স্বপ্নপুরী রাস্তাগুলো ফুল আর বিভিন্ন মুর্তি দিয়ে সাজানো।

রয়েছে চিড়িয়াখানা, যেখানে আছে ভালুক, হরিণ, অজগর সাপ, বানর, কুমির, দেশি-বিদেশি পাখি, ভোদর, উঠপাখি, সেজারু খরগোশসহ বিভিন্ন প্রজাতির প্রাণী। রয়েছে সুইমিংপুল, যেখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা অবগাহন করছেন।

আরও আছে কৃত্রিম জীবজন্তু, মৎস, রংধনু, ট্রেন, স্পিড বোট, নবথিয়েটার, ভূতের বাড়ি, বামপারকার, কোবেলে ফ্রিজবী, রোলার কোয়াটার, শান্তা মরিয়া, থ্রিজি, বরফ জগৎ, সেভেন ওয়ান্ডার্স, কেবলকার, দোলনা, শাপলা, আজব গুহা, ঘোড়ার গাড়ি, টেলিকমপাস, এসি-ননএসি আবাসিক রুম, কনফারেন্স রুম, খাবার হোটেল, কসমেটিক দোকান, বেকারি দোকান।

রয়েছে আবাসিক হোটেল, এরমধ্যে এসি রুমের ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা আর ননএসির ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকা। তার সময় সীমা সকাল ১০ টা থেকে পরদিন সকাল ১০ টা পর্যন্ত।

দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, বরিশাল, খুলনা, যশোর, কুষ্টিয়া ও রাজশাহী থেকে স্বপ্নপুরীতে আসতে চাইলে বগুড়ার উপর দিয়ে গোবিন্দগঞ্জ হয়ে উত্তর-পশ্চিমে দিনাজপুর জেলার বিরামপুরে আসতে হবে। পরে বিরামপুর থেকে পূর্ব দিকে নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী। আর পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও রংপুর থেকে এই বিনোদন কেন্দ্রে আসতে হলে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা হয়ে আসার রাস্তা।

রাজশাহী থেকে পরিবার সহ আসা ফরিদুল ইসলাম বলেন, ঈদের পরদিন আজ স্বপ্নপুরীতে পরিবার নিয়ে এসেছি। অনেক ভাল লাগছে। মনে হচ্ছে এতো দিন বন্দী খাঁচায় ছিলাম। আজ আমরা মুক্ত। মনের সুখে সুইমিংপুলে গোসল করছি। আরও একদিন এখানে থাকবো। এখানে আবাসিক আছে এবং খাওয়ার অনেক সুন্দর পরিবেশ পাচ্ছি।

ঢাকা থেকে আসা রনি খান বলেন, স্বপ্নপুরীতে অনেক আনন্দ উপভোগ করতে পারছি। খুবই ভাল লাগছে। এখানকার প্রতিটি দৃশ্য চোখে ধরার মতো।

রংপুর থেকে আসা মোস্তাফিজুর রহমান বলেন, এই বিনোদন পার্কে অনেক বার আসছি, এটি আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিনোদন পার্ক। বন্ধুদের সাথে আসছি।

দিনাজপুরের হিলি থেকে আসা মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী বলেন, আমরা পাঁচটি মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে এই স্বপ্নপুরী বিনোদন পার্কে এসেছি। এটি আমাদের একটা ব্যতিক্রম সফর। এতিম ছেলেদের মনে একটু বিনোদন দেওয়ার জন্য। স্বপ্নপুরী দেখতে অনেক সুন্দর, আমরা সবাই অনেক উপভোগ করলাম।

স্বপ্নপুরীর জেনারেল ম্যানেজার মিজানুর রহমান বলেন, আমাদের এই পার্কটিতে দেখার মতো সবকিছু আছে। শিশুসহ সব বয়সী মানুষের বিনোদনের জায়গা এটি । কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। স্বপ্নপুরীতে এপর্যন্ত প্রায় ১৯টি ছবির শুটিং হয়েছে। চিত্র নায়ক শাকিব খান, রিয়াজ, রুবেল, মুনমুন ময়ুরীসহ অনেক নায়ক-নায়িকা এখানে শুটিং করেছেন।

তিনি বলেন, স্বপ্নপুরীতে বাস পার্কিং ১০০ টাকা, ছোটগাড়ি ৫০ টাকা এবং জনপ্রতি ১০০ টাকা টিকিট নেওয়া হচ্ছে। আসুন একবার হলেও ঘুরে যান। প্রয়োজনে যোগাযোগ করবেন= ০১৭১২১৩৪০৯৫ এই ফোন নম্বরে।

স্বপ্নপুরীতে দর্শনার্থীদের ভিড়

প্রকাশের সময়: ১২:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫