মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাদকসহ মহিলা দল নেত্রী গ্রেফতারের ঘটনায় কমিটি বিলুপ্তি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম (৩০) কে ইয়াবসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সংবাদটি ঢাকামেইলসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ হলে ওই ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি রিতু আলম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ধাপেরহাট ইউনিয়ন মহিলা দল কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ বলেন, ধাপেরহাট ইউনিয়ন শাখা মহিলা দলের দায়িত্বশীল পদের নেতৃবন্দ অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে এ কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

উল্লখ্য, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ধাপেরহাট ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের দুলা মিয়ার স্ত্রী ও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে গ্রেফতার হন। পরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

প্রকাশের সময়: ০৬:১৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫