মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় ক্রীড়া দিবস উদযাপন 

‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
রবিবার সকালে দিবসটি উপলক্ষে  উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সভাপতিত্বে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা স্কাউটসের সদস্যবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

খানসামায় ক্রীড়া দিবস উদযাপন 

প্রকাশের সময়: ০৫:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫