মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ৯টায় এ কার্যক্রম উদ্বোধন করেন নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার রেজাউল করিম কামাল।

উপজেলা নির্বাচন অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ছবি তোলার এ কার্যক্রম পরির্দশ করেন উপজেলা নির্বাচন অফিসার বাবু হক। সেসময় তিনি জানান, নন্দীগ্রাম ইউনিয়নে ৭ শতাধিক ভোটার রেজিস্ট্রেশনের মাধ্যমে ছবি তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল ছবি তুলতে আসা নতুন ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে পানি ও চকলেট বিতরণ করেন।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

প্রকাশের সময়: ০৫:২৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫