ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ।
সোমবার ( ৭ এপ্রিল) দুপুরে জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানানো হয়।
এর আগে সকালে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়েছে। সেখান একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















