গাজায় যুদ্ধবিরতীর চুক্তিভঙ্গ করে ইসলাইল বাহিনীর গণহত্যা ও হামলার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখা।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সাদুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম লেবু।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলামে , সহকারী সেক্রেটারি মুফতি মাওলানা শফিউল ইসলাম সুমনসহ অনেকে ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















