মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ, গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়  বিপুল পরিমাণ মাদকসহ দেশীয় অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। একইসাথে এ ঘটনায় জড়িত শামীম শেখ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ( ৮ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত শামীম শেখ (৩২) উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে।
এর আগে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ শামীম শেখকে গ্রেফতার করা হয়।
এসময় ২২টি হাসুয়া, ৪টি ছুরি, ২টি রামদা, ৩টি ছোরা, ১৮ পিস বুপ্রিনরফিন ইঞ্জেকশন, ৬ পুরিয়া হেরোইন, ইয়াবা গুড়া ও ফয়েল পেপার, ৬টি মোবাইল ফোন ও ২টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শামীম শেখ দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রকাশের সময়: ০২:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫