মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি প্রণোদনা পেলেন ২ হাজার ১৭৫ কৃষক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাশিদুল কবির।

বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজ কুমার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, আ.ন.ম শিবলী সাদিক, বেলকা ইউপি চেয়ারম্যান মো ইব্রাহীম খলিলুল্লাহ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেক হেসেন ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমূখ।

কর্মকর্তা মো. রাশিদুল কবির সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘কৃষি কাজে কৃষকদের আগ্রহ বাড়াতে সরকারের এ উদ্যোগ। সে কারণে উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। সময়মতো পেয়ে তাঁরা আবাদ শুরু করবে। এবং পাশাপাশি আর্থিক স্বাবলম্বী হবেন। এ বছরে উপজেলার ২ হাজার ১৭৫ জন কৃষককে বিনামূল্যের এ বীজ ও সার দেয়া হবে বলেও জানান তিনি।’

কৃষি প্রণোদনা পেলেন ২ হাজার ১৭৫ কৃষক

প্রকাশের সময়: ০৭:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫