রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে বাংলা নব বর্ষবরণ পালন  

আজ ১৪ই এপ্রিল বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো ১৪৩২ সনের দিন গণনা। আর এ নতুন বছরকে বরণ করতে দিনাজপুরের চিরিরবন্দরে নেমে আসে মানুষের ঢল। এ উৎসবে ধর্ম-বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে সব শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বাংলা নব বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানাবিধ ফেস্টুন, হাতি, গরু গাড়ি, ঘোড়া গাড়ি, সুসজ্জিত ব্যান্ডদলের সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল  ওয়াদুদ, অধ্যক্ষ মমিনুল ইসলাম,  অধ্যক্ষ রেজাউল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. নূর-এ-আলম সিদ্দিকী নয়ন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলার রানীরবন্দর নজরুল পাঠাগার ও ক্লাব, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন  করেছে।

চিরিরবন্দরে বাংলা নব বর্ষবরণ পালন  

প্রকাশের সময়: ০৪:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫