গাইবান্ধার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও সারাবেলা ৯৮.৮’ এর নবম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে সারাবেলা মিটিংরুমে এ উপলক্ষ্যে কেক কাটা কর্মসূচির উদ্বোধন করেন রেডিও সারাবেলা উপদেষ্টা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রেডিও সারাবেলার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, সদস্য পারভীন আক্তার এবং সদস্য আশরাফুল আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- রেডিও সারাবেলা’র স্টেশন ম্যানেজার মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- রেডিও সারাবেলার সিনিয়র নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, এ্যাসিস্ট্যান্ট নিউজ প্রোডিউসার আফসানা মিমি, এ্যাকাউন্টস অফিসার ফরহাদ রেজা, এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রোডিউসার রেজওয়ান সাগরসহ ৩০ জন সম্প্রচারকর্মী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও সারাবেলার সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার কৃষ্ণ কমল।
এর আগে, রেডিওটি’র বর্ষপূর্তি উপলক্ষ্যে গাইবান্ধা পৌর এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড শো করেছেন সারাবেলার সম্প্রচার কর্মীরা।
উল্লেখ্য, রেডিও সারাবেলার নবম বর্ষপূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপি সম্প্রচার করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ২০১৭ সালের এই দিনে যাত্রা শুরু করে রেডিও সারাবেলা ৯৮.৮ এফ এম। সম্প্রচারের ৯ বছরে তারা করেছে আন্তর্জাতিক ও জাতীয় ৮ টি অ্যাওয়ার্ড।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 
















