গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মা-ভাইয়ের সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস নিয়ে রোকসানা বেগম রুমানা (২৫) নামের এক নারী আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের পশ্চিম ইসবপুর জগৎবাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুমানা বেগম ওই গ্রামের মৃত্যু মতিয়ার রহমানের মেয়ে ও একই ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের আল-আমিন মিয়ার স্ত্রী। তার একটি ছেলে (৫) সন্তান রয়েছে। এছাড়া ৩ মাসের গর্ভবর্তী ছিলেন রুমানা।
স্বজনরা জানায়, ইতোপুর্বে স্বামী আল-আমিনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন রুমানা। গেল ঈদের আগে সেই স্বামীর সঙ্গে মনোমানিল্য ঘটলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। এরই একপর্যায়ে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে রুমানার সঙ্গে পারিবারিক বিষয়ে মা-ভাইয়ের ঝগড়া হয়। আর এই অভিমানে শুক্রবার সকালে সবার অজান্তে ঘরের তীরে গলায় ওড়না পেচিয়ে আতœহত্যা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্যা তাছলিমা খাতুন। তিনি বলেন, খবর পেয়ে থানা পুলিশ এসে রুমানার মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, আজ সকাল ১১ টার দিকে রুমানা নামের এক নারীর মনদেহ উদ্ধার করেছেন। সুরুতহাল রিপোর্ট শেষে মরদহটি গাইবান্ধা মর্গে পাঠানো হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















