গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি ভাড়া বাসা থেকে হিরা খাতুন (৩৩) নামের এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ার ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হিরা খাতুন নাটোরের সিংড়া উপজেলার বনগ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং বেসরকারি সংস্থা প্রশিকার ফুলছড়ির কঞ্চিপাড়া শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মদনেরপাড়া থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 















