রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সৌমিক সরকার (২০) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ ফাজিল (সরকার বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌমিক সরকার ওই গ্রামের ইসতিয়াক সরকারের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে রসুলপুর ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য জহুরুল ইসলাম বলেন, সৌমিক সরকার একজন মানসিক প্রতিবন্ধী যুবক। সে সকালের দিকে বাড়ি থেকে বের হলে হঠাৎ পাশের পুকুরের পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় এখানে হাবুডুবু খেয়ে মারা যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রিপন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। মৃত্যু সৌমিক সরকারের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লাশটি স্বজনদের দেওয়া হয়।

জনপ্রিয়

সংগ্রাম-স্বপ্ন-সম্ভাবনার ৬ বছর: আগামীর পথে ‘জাগো২৪.নেট’

সাদুল্লাপুরে পানিতে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬