শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোকোর জন্মবার্ষিকীতে গাছের চারা বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সহসাংগঠনিক সম্পাদক সাবিরুল ইসলাম তালুকদার চঞ্চল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, স্বেচ্ছাসেবকদল নেতা সানাউল বাকি, সিপন তালুকদার, আব্দুল মান্নান, হেলাল ও রানা প্রমুখ।
এর আগে আয়োজকরা শিক্ষার্থীদের সঙ্গে আরাফাত রহমান কোকোর জীবন ও স্মৃতি নিয়ে আলোচনা করেন। পরে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে ফলজ গাছের চারা তুলে দেন।
জনপ্রিয়

কোকোর জন্মবার্ষিকীতে গাছের চারা বিতরণ

প্রকাশের সময়: ০৯:৩০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬