বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে সমস্যার সৃষ্টি হয়েছে। এসময় এসব অ্যাপ থেকে মেসেজ বা কল করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
শুক্রবার (১৯ মার্চ) বাংলাদেশ সময় রাত ১০টার পর থেকেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জানা গেছে, সার্ভারে ত্রুটির জন্যই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন সমস্যা হচ্ছে।
বড় ওয়েবসাইটগুলোর সার্ভারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য প্রদানকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’ জানিয়েছে, হাজার হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে প্রতি মুহূর্তেই হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে অসুবিধার অভিযোগ দিচ্ছেন।
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
বিশ্বজুড়ে ফেসবুক-হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে সমস্যা
-
জাগো২৪.নেট,তথ্য প্রযুক্তি ডেস্কঃ - প্রকাশের সময়: ০১:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- ৪৭
জনপ্রিয়


























