রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাস-মাইক্রোবাস-লেগুনার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭

রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার কাপাশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে একটি মাইক্রোবাসে দুটি পরিবারের লোকজন রাজশাহীর দিকে আসছিলেন।
‘দুপুরে রাস্তা ফাঁকা ছিল। এ সময় মাইক্রোবাসটি রংসাইড দিয়ে ওভারস্পিডে চলছিল। কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছলে বাস, মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষ হয়। তখন মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ধরে যায়। ঘটনাস্থলে মারা যায় ১১ জন’ বলেন তিনি।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তারা মরদেহগুলো উদ্ধার করে।
‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ছয়জন। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন’ বলেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
জনপ্রিয়

বাস-মাইক্রোবাস-লেগুনার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৭

প্রকাশের সময়: ০৭:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১