গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একই পরিবারের ৪ অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অটো চালকসহ ৩ জন।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের কালিতলা নামকস্থানে একটি মাল বোঝাই কাভার্ডভ্যান একটি আটো ভ্যানকে থাক্কা দিলে অটোটি দুমড়ে মুচড়ে গিয়ে ৭ জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গপুরের গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ(২০)মারা যায়। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পাশ্ববর্তী বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (৩০) ও বগুড়া হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমানের মা রেহেনা বেগম(৪৫), এবং সন্ধায় তার স্ত্রী রাজিয়া সুলাতানা(২৫)মারা যায়। এছাড়া অন্যান্য আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















