সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও চলমান রয়েছে লকডাউন। গত ছয়দিনের কঠোর লকডাউনের কারণে শ্রমজীবি মানুষের ঘরে দেখা দিয়েছে খাদ্যাভাব। তাই ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে লকডাউন কার্যকর করার দাবিতে মাঠে নেমেছে ক্ষুদার্থ মানুষেরা।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধার উত্তর গিদারী শাখার ব্যানারে খাদ্যাভাব মানুষগুলো ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে।
গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদারী প্রধানের বাজারে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এমদাদুল হক, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।
বক্তরা বলেন, লকডাউনের সাত দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত শ্রমজীবী মানুষের জন্য কোন ধরণের সহায়তা প্রদান করার উদ্যোগ সরকারের নাই। এটা অত্যন্ত অমানবিক। সেইসাথে তারা অগ্রাধিকার ভিত্তিতে শ্রমজীবী মানুষের ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















