মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে একযোগে ৫২টি কেন্দ্রে গণটিকা কার্যকর

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে গণটিকা কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমে একযোগে ৫২ টি কেন্দ্রে টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (৭ জুলাই) জেলার টিকা ক্যমম্পেইন শেষে সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাজবাড়ী জেলায় মোট ৫২ টি কেন্দ্রে গণটিকা দেওয়া কার্যক্রম শুরু হয়। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলা ও রাজবাড়ী পৌরসভার ৯টি কেন্দ্র, পাংশা পৌরসভায় ১টি এবং ৪২টি ইউনিয়নে ৪২টি কেন্দ্র। শনিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলে। টিকাদানের লক্ষ্যমাত্রা ২৭ হাজার ৩০০ জনের।

এদিকে বালিয়াকান্দি উপজেলায় এক নারিকে দুবার টিকা দিবার অভিযোগ পাওয়া যায়। ওই নারী স্থানীয় কৃষকলীগ নেতা শহিদুলের স্ত্রী।

এ বিষয়ে কৃষকলীগ নেতা শহিদুল বলেন, আমরা ডবল টিকার পার্শ্বপ্রতিক্রা নিয়ে উদ্বিগ্ন আছি।

এ ঘটনা স্বীকার করেন সিভিল সার্জন ইব্রাহিম টিটন। তিনি বলেন দুই বার টিকা নেওয়া নারীর শারীরিক অবস্থা ভালো আছে। আশা করছি, তার কোন সমস্যা হবে না। তার অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাজবাড়ী নয়টি ওয়ার্ডে প্রতিটি কেন্দ্রে ২০০ জনের টিকা দেওয়া হয়। রাজবাড়ী সিভিল সার্জন অফিসের পক্ষে সৌমেন কুমার বলেন আমার দায়িত্ব ১,২,৩,৮ নং ওয়ার্ডে।

এনআইডি কার্ড নিয়ে গেলে টিকা নিতে পারবে কিন্তু টিকা নিতে গেলে বলা হয় নিবন্ধন কপিসহ এনআইডি কার্ড দিতে হবে। এ বিষয়ে কুমার বলেন, আমাকে অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জে চা পান করতে পেছন থেকে পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

রাজবাড়ীতে একযোগে ৫২টি কেন্দ্রে গণটিকা কার্যকর

প্রকাশের সময়: ১১:৪১:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১