বগুড়া বগুড়ার নন্দীগ্রামে গত ৯ ই আগস্ট রাতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নির্দেশনায় এসআই মোঃ চান মিয়া, এসআই মোঃ খাইরুল ইসলাম ও এএসআই মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানাধীন ১নং বুড়ইল ইউনিয়নের অর্ন্তগত চকরামপুর গ্রামের মোঃ আলহাজ্ব আলী(৪০), পিতা-মৃত আজাহার আলী এর দক্ষিণ দুয়ারী চারচালা মাটির ঘরের ভিতর অভিযান পরিচালনা করে নগদ ৮০৬০/-(আট হাজার ষাট) টাকা, ০২(দুই) সেট তাস, ০১টি বসার খেজুরের পাতার পাটি, একটি প্লাস্টিকের চর্ট সহ আসামী মোঃ আলহাজ্ব আলী(৪০) পিতা-মৃত আজাহার আলী সাং-চকরামপুর, মোঃ ইমরান হোসেন(৩২) পিতা-মৃত বাচ্চু মিয়া, মোঃ ওমর ফারুক(২৮) পিতা-মৃত আঃ জব্বার, মোঃ আলতাব হোসেন(৪০) পিতা-মৃত হাতেম আলী সর্ব সাং-কহুলি, মোঃ রমজান আলী(২৫) পিতা-মৃত বাবলু হোসেন, মোঃ আঃ রহিম(৪০) পিতা-মোঃ খলিল হোসেন, মোঃ মোফাজ্জল হোসেন মোফা(৩৫) পিতা-মোঃ আজিজুল হক, মোঃ নুরুজ্জামান(৪২) পিতা-মৃত চানউল্লাহ্ সর্ব সাং-কামুল্যা, মোঃ মিলন(২৫) পিতা-মোঃ আবুল কালাম আজাদ সাং-সিংজানি, মোঃ আক্কাস আলী(২২) পিতা-মোঃ শাজাহান আলী, সাং-ভদ্রদিঘী, মোঃ সাদেক আলী(৩২) পিতা-মৃত দুদু প্রামানিক, সাং-কুন্দারহাট থেকে সর্বমোট ১১ জুয়াড়ি কে গ্রেফতার করেছে। অপরদিকে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতামাঝগ্রাম ইউনিয়নের থালতামাঝগ্রাম দিঘিরপাড়া গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে মোঃ আনিছুর রহমান (৪৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
নন্দীগ্রামে জুয়ারি-গাঁজা ব্যবসায়ী আটক
-
ডিস্ট্রিক্টক করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বগুড়া - প্রকাশের সময়: ০৫:৪৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- ৮
জনপ্রিয়




















