বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

দিনাজপুরের বিরামপুর উপজেলার এক বাবা তার নিজ ছেলেকে মরণব্যাধি মাদক সেবন ভয়াভহতা থেকে বাঁচাতে পুলিশে ধরিয়ে দিলেন বাবা। তার নাম জোবায়ের হোসেন (২১)। অনেক চেষ্টা করেও ছেলেকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে না পেরে নিরুপায় হয়ে তিনি এ কাজ করেন।

বুধবার (১১আগস্ট) সকালে জোবায়ের নিজ বাসায় শয়ন কক্ষে ইয়াবা ও হিরোইন সেবন কালে বিরামপুর পৌর সভার ৪নং ওয়ার্ডের মাদক নির্মূল কমিটি সদস্যদের সহযোগিতায় নেন তার বাবা। মাদক কমিটির সদস্যরা পুলিশে খবর দিলে মাদকাসাক্ত জোবায়ের হোসেনকে আটক করে পুলিশ। আটক জোবায়ের হোসেনে (২১) বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্বজগন্নাথপুর মহল্লার লেদ ব্যবসায়ী জুয়েল হোসেনর পুত্র।

পরে পুলিশ ইয়াবা ও হিরোইনসহ জোবায়েরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার তাকে মাদকদ্রব নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, বুধবার বিকেলে কারাদন্ড প্রাপ্ত জোবায়ের হোসেন কে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয়

বিরামপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলো বাবা

প্রকাশের সময়: ০৬:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১