অনলাইন নিউজ পোর্টাল ‘জাগো২৪.নেট’ এর মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগস্ট) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর ইসমাইল হোসেন সুপার মার্কেটস্থ পোর্টালটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাগো২৪.নেট এর সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাহী সম্পাদক ছোলায়মান সরকার, বার্তা সম্পাদক তোফায়েল হোসেন জাকির, স্টাফ করেসপন্ডেন্ট মাসুদ মো. আনোয়ার হোসেন ও বিজ্ঞাপন ম্যানেজার উজ্জ্বল আকন্দ প্রমুখ।
পোর্টালটির উন্নয়ন ত্বরান্বিত করাসহ কর্মরত সকল সংবাদদাতাদের মানোন্নয়ন কল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















