রাজবাড়ী খুলনার রূপসার শিয়ালী,সুনামগঞ্জের শাল্লায়, পটুয়াখালীর কলপাড়া,মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার সাভারের অধ্যক্ষ মিন্টু চন্দ্র বর্মন অপহরণ ও হত্যা সহ রাজবাড়ীর বিভিন্ন ইউনিয়নের বাড়ি – ঘরে অগ্নিসংযোগ মন্দিরে প্রতিমা ভাংচুরসহ সারাদেশে উপাসনালয়ে হামলা ভাংচুর লুটপাট ও ভুমি জবরদখল প্রক্রিয়ার প্রতিবাদজানিয়ে কেন্দ্র পূজা উদযাপন পরিষদের নির্দেশে রাজবাড়ীতে আজ বুধবার বিকেল চারটায় রাজবাড়ী প্রেসক্লাব চত্তরে পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদিপ্ত চক্রবর্তী কান্ত সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ, অনুষ্ঠান পরিচালনা করেন স্বপন কুমার দাস সাধারণ সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ অনুষ্ঠানে বক্তব্য দেন অরুণ কুমার সরকার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ তন্ময় দাস সাংগঠনিক সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ হিমাংশু সরকার সদস্য জেলা পূজা উদযাপন পরিষদ সুজন কুমার দাস সাংগঠনিক সম্পাদক পৌর পূজা উদযাপন পরিষদ শ্রী নিতিশ মন্ডল সাংগঠনিক সম্পাদক বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ নব দত্ত, দেব জ্যোতি নাগ এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। বক্তব্যে নেতারা বলেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। এই সময়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার এটা মেনে নেওয়া যায়না। আমরা সরকারের নিকট আবেদন জানাই দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করছি
মহসিন মৃধা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজবাড়ী 


















