বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আর কুয়েতে যাওয়া হলো না মিন্টু চৌধুরীর

দিনাজপুর-চিরিরবন্দর আঞ্চলিক মহাসড়কে রড বোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুর রহিম মিন্টু চৌধুরী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত আব্দুর রহিম মিন্টু চৌধুরী চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের হাজীপাড়া এলাকার মৃত মান্নান চৌধুরীর ছেলে। এসড়ক দূর্ঘটনাটি বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে দিনাজপুর সদর উপজেলার কৃষাণবাজার এলাকায় চারমাইল নামক স্থানে ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই সময় আব্দুর রহিম মিন্টু চৌধুরী মোটরসাইকেল যোগে স্বীয় কাজে দিনাজপুর শহরে যাওয়ায় পথে বিপরীতদিক থেকে আসা একটি রড বোঝাই ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ট্র্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরো জানা গেছে, মিন্টু চৌধুরী করোনাভাইরাসের কারনে গত ৯ মাস পূর্বে কুয়েত থেকে বাড়িতে ফিরে আসেন। তিনি আর কুয়েতে যেতে পারলেন না

জনপ্রিয়

আর কুয়েতে যাওয়া হলো না মিন্টু চৌধুরীর

প্রকাশের সময়: ০৬:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১