বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে মাদক সম্রাজ্ঞী পুনি একমাসে দুইবার আটক

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া হেরোইন, মাদক বিক্রয়ের ৪ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ শাহানাজ পারভীন পুনি (৩৩) এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ।  সে একমাসের ব্যবধানে দুই দুইবার মাদকসহ আটক হলো। আটককৃত পুনি বিরামপুর পৌর শহরের চকপাড়া মহল্লার আনছার আলীর স্ত্রী।

থানা সুত্রে জানা যায়, বুধবার(১১ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর শহরের চকপাড়ায় অভিযান চালান। অভিযানে পুনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে। আটককৃত পুনির দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ পুরিয়া হেরোইন , মাদক বিক্রয়ের ৪ হাজার ৯০০ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।

বিরামপুর থানা ইনচার্জ (ওসি তদন্ত) মতিয়ার রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  বৃহস্পতিবার (১২ আগস্ট) আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সুমন কুমার মহন্ত জাগো২৪.নেট-কে জানান,গত ৯ জুলাই মাদকসহ শাহানাজ পারভীন পুনিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। আদালত থেকে গত ২০ জুলাই মাসেই জামিনে মুক্ত হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। গোপন সাংবাদের ভিক্তিতে  ১১ আগস্ট রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আবার আটক করা হয়। এক মাসের ব্যবধানে পুনিকে দুইবার আটক করা হয়।

জনপ্রিয়

বিরামপুরে মাদক সম্রাজ্ঞী পুনি একমাসে দুইবার আটক

প্রকাশের সময়: ০৬:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১