বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে মাদকদ্রব্য সিরাপ ও মদসহ আটক ১

দিনাজপুরের হিলিতে ৮৫ বোতল নেশা জাতীয় এসকপ (ফেন্সিডিল) সিরাপ ও ২ বোতল মদসহ আবু বক্কর (৩৫) নামের একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হিলি সীমান্তের ধরন্দ (ফকিরপাড়া) গ্রামের মৃত নুর-ইসলামের ছেলে।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জাগো২৪.নেট-কে জানান, গোপন সংবাদের ভিত্তিেত গতকাল রাত ১০ টায় সীমান্তের ধরন্দা পাড়ায় আবু বক্করের নিজ বাড়িতে অফিসার সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে অভিনব কায়দায় তার বাড়ির পানি পাম্পের নিচে রাখা ৮৫ বোতল ভারতীয় নেশা জাতীয় এসকপ (ফেন্সিডিলের বিকল্প) এবং ২ বোতল মদ সহ তাকে হাতে নাতে আটক করি।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে।

হিলিতে মাদকদ্রব্য সিরাপ ও মদসহ আটক ১

প্রকাশের সময়: ০৩:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১