বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হিলিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

দিনাজপুরের হিলিতে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন দুই খালাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে হিলির আলীহাট ইউনিয়নের আর্জিপাড়ায় এঘটনা ঘটে।
মৃত ছেলে শিশু হিলির বাঁশমুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিরব (৩), ও মৃত শিশুকন্যা মরিয়ম (৪) হিলির আলীহাট গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
হিলি থানার উপ-পরিদর্শক এসআই বেলাল হোসেন জাগো২৪.নেট-কে  জানান, উপজেলার আর্জিপাড়া গ্রামে নানার বাড়িতে দুই শিশু বেড়াতে আসে । বাড়ির সাথে থাকা পুকুর পাড়ে দুই শিশু খেলা করে। কখন পানিতে পড়ে যায় কেউ বলতে পারে না। দুপুরে দুইটি শিশুর মরদেহ পানিতে ভেসে উঠেলে তখন স্থানীয়রা সহ সবাই শিশু দুটিকে দেখতে পাই।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্তের জন্য আসছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সাদুল্লাপুর ছাত্রদলের নেতৃত্বের লড়াই, সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী ইবনে সিন

হিলিতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

প্রকাশের সময়: ০৩:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১