তোফায়েল হোসেন জাকির: করোনা ভাইরাস পরিস্থিতে গাইবান্ধায় গত এক সপ্তাহে নতুন করে ২৫৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৩৪৬ জন রোগি। এর আগের সপ্তাহে শনাক্ত হয়েছিল ২৯৩ জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭০ জন রোগি। যার ফলে গত এক সপ্তাহে শনাক্ত কম ও সুস্থতা বেশী রয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আজ শুক্রবার নতুন করে ৯ জন শানাক্তসহ জেলার ৭ উপজেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৫৬ জনে। এর মধ্যে ৩ হাজার ২৫২ জন রোগি সুস্থ হয়েছে।মৃত্যুবরণ করেছে ৪৬ জন। কর্তমানে ১ হাজার ৫৮ জন রোগি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা গেছে, গাইবান্ধা জেলায় করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারি-বেসরকারি ২৫ টি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে রোগিদের জন্য বেড রয়েছে ৬৭১ টি। চিকিৎসাসেবায় ১৫৪ জন ডাক্তার ও নার্স রয়েছেন ২০৯ জন। এছাড়া করোনায় আক্রান্ত রোগিদের জরুরি চিকিৎসায় স্থানান্তরের নিমিত্তে পৃথকভাবে এ্যাম্বুলেন্স, মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ১০০ বেডের আইসোলেসন রয়েছে। রোগিদের জন্য অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান বলেন, করোনা চিকিৎসার জন্য সকল সামগ্রীসহ ডাক্তার-নার্সদের সুরক্ষার সামগ্রীও মজুদ রাখা হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কোভিডের বর্জ্য ধ্বংস করা হচ্ছে।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। এছাড়াও নানা ধরণের পদক্ষেপ গ্রহন করা হচ্ছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















