কিশোরগঞ্জের কুলিয়ারচরের দুই সুধীজন চির বিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তাদের একজন কুলিয়ারচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্ষিয়ান রাজনীতিবিদ নূরুল কাদের সাক্কু মিয়া। অপরজন হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভনর্র খালেদ খান। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম নূরুল কাদের শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১ ঘটিকায় ঢাকাস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বাদ মাগরিব কুলিয়ারচর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উনার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
মরহুম নূরুল কাদের কর্মময় জীবনে কুলিয়ারচর উপজেলা পরিষদের দায়িত্ব পালন কালীন সময়ে সরকারি-বেসরকারী বিভিন্ন উন্নয়ন সংস্থার মাধ্যমে উপজেলার ব্যাপক উন্নয়ান করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।
অপর মরহুম খালেদ খান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভনর্র ছিলেন ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাছাড়াও তিনি মুজিব নগর সরকারের অর্থ মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও একইদিন ১৩ আগষ্ট শুক্রবার দুপুর ২ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলো ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উনাদের মৃত্যুতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মোঃ শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, পৌর মেয়র সৈয়দ হাসান সারুয়ার মহসিন সহ কুলিয়ারচর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গাভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গাভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
মো. মাইন উদ্দিন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, কিশোরগঞ্জ 



















