জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
রোববার (১৫ ই আগষ্ট) রাজবাড়ী জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সকালে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনিমিতকরণ এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করে। এরপর সকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীূলীগের সহ সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি।
এড খোদেজা নাসরিন এম পি সংরক্ষিত মহিলা সংসদ আলহাজ্ব আকবর আলী মর্জি সিনিয়র সহ সভাপতি জেলা আওয়ামীলীগ রাজবাড়ী, ফকির আব্দুল জব্বার চেয়ারম্যান রাজবাড়ী জেলা পরিষদ ও সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ রাজবাড়ী এড গণেশ নারায়ণ চৌধুরী সহ সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, মোহাম্মদ আলী চৌধুরী সহ সভাপতি রাজবাড়ী জেলা আওয়ামীলীগ, হেদায়েত হোসেন সোহরাব সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ রাজবাড়ী, কাজী ইরাদত আলী সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ রাজবাড়ী, এড শফিকুল আজম মামুন যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ রাজবাড়ী, এড শফিকুল হোসেন শফিক প্রচার ও প্রচারনা সম্পাদক জেলা আওয়ামীলীগ রাজবাড়ী, এড উজির আলী শেখ সভাপতি পৌর আওয়ামী লীগ রাজবাড়ী, মোঃ শফিকুল ইসলাম শফি সাধারণ সম্পাদক পৌর আওয়ামী লীগ রাজবাড়ী সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমরা একটি স্বাধীন দেশের মানুষ হিসেবে গর্ব করি স্বাধীনতা লাভ হয়েছে বঙ্গবন্ধুর কারণে। সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি বলেন বঙ্গবন্ধু ছিলেন স্পষ্ট ভাষি তিনি সত্য কথা বলতে কখনো পিছপা হটেননি। এরপর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের পরিচালনা করেন মওলানা সেলিম দেওয়ান।দোয়া শেষে খাবার বিতারন কর হয়।
মহসিন মৃধা করেসপন্ডেন্ট জাগো ২৪. নেট রাজবাড়ী 



















