বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গোবিন্দগঞ্জে পালিত হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

রোববার (১৫ আগস্ট)  গোবিন্দগঞ্জ পৌরসভা আয়োজনে   পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি  মুকিতুর রহমান ও পৌর কর্মকর্তা, কর্মচারীগণ সকালে পৌরসভার সামনে ও আওয়ামী লীগের অফিস কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জাতীয় পতাকা অর্ধনর্মিত রাখেন।

এ ছাড়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ পৌরসভার হলরুমে পৌর মেয়র মুকিতুর রহমান রাফির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ১নং পৌর প্যানেল মেয়র শাহিন আকন্দ, ২নং পৌর মেয়র রিমন কুমার তালুকদার, পৌর কাউন্সিলর জাফুরুল ইসলাম, মিজানুর রহমান, আনারুল ইসলাম আন্টু, ছামুছ উদ্দিন ভেলা, মোখলেছুর রহমান, মহিলা কাউন্সিলর জহুরা বেগম, সুইটি বেগম, শাহনাজ বেগম সহ পৌর কর্মকর্তা, কর্মচারীগণ।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী স্মৃতিচারণ ধরে রাখার জন্য বৃক্ষরোপন করা হয় পৌরসভা থেকে। এ ছাড়া সকল শহীদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ খলিলুর রহমান।

প্রকাশের সময়: ০৯:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১