জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচী পালন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা শাখা।
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সেই সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয় যাতে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও দেশবাসীর অর্থনৈতিক মুক্তি দিতে তিনি নেতৃত্ব দিতে পারেন।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রংপুর বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী এবং ভারত কমিটির সভাপতি মীর এমএম শামীম।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের গাইবান্ধা জেলা শাখার সহ সভাপতি আব্দুর রশিদ সরকার , সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রোকুনুজ্জামান পলাশ, শাহ মো. শামীম বাবুল, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম রফু, সমাজ সেবা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান , কোষাধ্যক্ষ হিলোন হায়দার, সহ প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান, সদস্য শহিদুল ইসলাম, আব্দুল হামিদ, ভিপি ধরন রায়।
এছাড়াও কর্মসূচীতে অংশগ্রহন করে বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোক্তা বুলবুল আহমেদ বাপ্পী, বাবুল আহমেদ, আবু সাঈদ পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সুমন সরকার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 



















