বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলিয়ারচরে ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে মুজিব কুইজ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর  জীবন ও কর্মের উপর মুজিব কুইজ- ২০২১ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকাল ১১ টায় সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে “সালুয়া ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদ” এর উদ্যোগে এই মুজিব কুইজ প্রতিযোগিতা ও আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
সালুয়া ইউনিয়ন ছাত্রকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী হাসান অপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালুয়া  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন মিয়া।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওই ছাত্র সংগঠনের প্রতিষ্টাতা সদস্য মোঃ শাহ্ আলম, মোঃ তোফায়েল ইসলাম ইয়াছিন ও তানজিম হাসান প্রমুখ।
আলোচনাকালে বক্তাগন বলেন, আজ বাঙালি জাতির শোকাবহ ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সেদিন স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। আজ সেই শোকবহ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।
বক্তাগন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আশা করি আজকের এই মুজিব কুইজ প্রতিযোগিতা থেকে নবীণরা নিশ্চয় শেখ মুজিব সম্পর্কে অনেক অজানাকে জানতে পেরেছে। তারা ভবিষ্যতে এমন আয়োজন আরও আশা করেন।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোররা জাতির পিতাকে নিয়ে লেখা বিভিন্ন কবিতা ও ছড়া আবৃত্তি করেন।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রকাশের সময়: ০৮:৩২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১