শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে আশুরার চাল তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে চাল তোলা কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় বাবলু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের কালিতলা গ্রামে ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শান্তিরাম কালিতলা গ্রামে আইয়ুব আলী সমাজে আশুরা উদযাপন উপলক্ষে চাল সংগ্রহের জন্য বের হয়। সেখানে একই গ্রামের মৃত নছিম পন্ডিতের ছেলে সুমন মিয়া ও মৃত শহিদুল ইসলামের ছেলে ইউনুস আলীর সঙ্গে চাল সংগ্রহ নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আইয়ুব আলীর দুই ছেলে সুমন ও শাহিন লাঠিশোঠা নিয়ে ইউনুস আলীকে পেটাতে থাকে। এসময় ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া এসে বাধা দিলে সুমন ও শাহিন তাকেও বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা এসে বাবলু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মুত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জাগো২৪.নেট-কে বলেন, খবর পেয়ে নিহত বাবলু মিয়ার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সুমন ও শাহিন নামের দুইজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে আশুরার চাল তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ২

প্রকাশের সময়: ০৪:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১