সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফলোআপ: নৈশকোচ ডাকাতির ঘটনায় আটক ১

রংপুর-বগুড়া মহাসড়কে ডিপজল এন্টারপ্রাইজ (নৈশকোচ) নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা হলে জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে আটক করে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জাগো২৪.নেট-কে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। ইতোপুর্বে মেহেদী হাসানের বিরুদ্ধে একাধিক সড়ক ডাকাতির মামলা রয়েছে জানান ওসি তদন্ত।

প্রসঙ্গত: বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে ডিপজল এন্টারপ্রাইজ (নৈশকোচ) নামের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি সংঘটিত হয়েছে। এ ঘটনায় যাত্রীদের ছুড়িকাঘাত করে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। এরপর গাইবান্ধার সাদুল্লাপুরের মহাসড়কের একবারপুর ৩২ মাইল নামক স্থানে বাসটি থেকে নেমে সঁটকে পড়ে ডাকাতরা। এসময় যাত্রীদের চিৎকারে বাসটি ধাপেরহাট বাজারে থামলে চালক ও সুপার ভাইজারকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হলে জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী হাসান নামের একজনকে আটক করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে অবৈধভাবে মজুত ২১১ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

ফলোআপ: নৈশকোচ ডাকাতির ঘটনায় আটক ১

প্রকাশের সময়: ০৮:১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১