গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭.৭ কেজি গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় মাদক বহনের ২ টি সিএনজি জব্দ করা হয়।
সোমবার (২৩ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ আগস্ট) সকালে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানীর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ বাসস্ট্যান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ১৭.৭ কেজি গাঁজা ও মাদক বহনকৃত ২টি সিএনজি জব্দ করাসহ ৭ জন মাদক করবারি আটক করা হয়।
আটককৃত হলেন- লালমনিরহাট জেলার মামুন মিয়া (২২), মমিদুল হক (২৩), রাজিনুর রহমান (২৩), শ্রী বিশাদ রায় (২৫) সঞ্জিব রায় (২১), নুরুজ্জামান (৪০)ও গাইবান্ধা জেলার পাভেল সরকার (২৬)।
ধৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 



















