শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে কৃষকলীগ নেতা হত্যার চেষ্টা মামলার আসামি কারাগারে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ওয়ার্ড কৃষকলীগ নেতা জেলাল আকন্দকে ছুড়িকাঘাতে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষরা। এ নিয়ে একটি মামলা দায়ের হয়। এ মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম আদালতে জামিন নিতে গেলে আদালতের বিচারক জামিন নাকোজ করে সাইফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার (২২ আগস্ট) গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই নির্দেশ দেন।

জানা যায়, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষকলীগ নেতা ও বড় জামালপুর গ্রামের মৃত হাসেন আলী আকন্দের ছেলে জেলাল আকন্দের সঙ্গে একই গ্রামের তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম গংদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সাইফুল ইসলাম গংরা জেলাল আকন্দ ও তার পরিবারকে প্রায় হুমকি প্রদর্শন করে আসে। এ বিষয়ে জেলাল আকন্দ বাদি হয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় আসামিরা জামিনে এসে আবারও জেলাল আকন্দকে মামলা তুলে নেওয়াসহ বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিতকতায় ২০১৬ সালের ২২ মে রাত প্রায় সাড়ে ৮ টার দিকে জামালপুর চৌধুরি বাজারের কালাম মেম্বরের মার্কেটে জেলাল আকন্দের ব্যবসা প্রতিষ্ঠানে সাইফুল ইসলাম ও তার দলবল নিয়ে লাঠি ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ছড়িকাঘাত করে। এ ঘটনায় জেলাল আকন্দ বাদি হয়ে জিআর ১৪৯/১৬ মামলা দায়ের করে। এই মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ২২ আগস্ট/২১ তারিখে আদালতে জামিন নিতে যায়। আদালতে বিচারক জামিন নাকোজ করে সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জনপ্রিয়

সাদুল্লাপুরে কৃষকলীগ নেতা হত্যার চেষ্টা মামলার আসামি কারাগারে

প্রকাশের সময়: ০৮:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১