শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বেগম মাহবুবা রাশিদা চলে গেলেন না ফেরার দেশে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম মজিবর রহমান বিএসসি’র প্রথম সন্তান বীর মুক্তিযোদ্ধা বেগম মাহবুবা রাশিদা চপল ঢাকার স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রজিউন।

আজ বুধবার (২৫ আগস্ট) বাদ যোহর ঢাকার ধানমন্ডিস্থ মসজিদুল তাকওয়ায় মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

পারিবারিক সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, মাহবুবা রাশিদা চপল ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথমার্ধে বামপন্থীদের শক্ত ঘাঁটি নরসিংদী, শিবপুর এলাকায় অবস্থান করে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাম্পে কাজ করেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকসেনাদের সশস্ত্র আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হন তিনি। শেষাবধি গুলির ধাতব টুকরা মাথার চামড়ার নিচে বহন করেছেন আজীবন।

তিনি সাংবাদিকতা পেশা দিয়ে জীবন শুরু করলেও ৩৫ বছর অগ্রণী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হায়দার আনোয়ার খান জুনোর স্ত্রী বেগম মাহবুবা রাশিদা চপল।

মরহুমার ভাই তাদের পরিবারের পক্ষ থেকে মরহুমা বীর মুক্তিযোদ্ধা বেগম মাহবুবা রাশিদা চপলের আত্মার মাগফিরাত এর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাইবান্ধা জেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জের বীর মুক্তিযোদ্ধা বেগম মাহবুবা রাশিদা চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশের সময়: ০২:০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১