মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া উপকূলে ভেসে এল ২৭ শরণার্থীর লাশ

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় খোমস শহরে সম্প্রতি কয়েকদিনে ভেসে এসেছে ইউরোপগামী ২৭ জন শরণার্থীর লাশ। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটের এই ঘটনাকে সবশেষ ট্যাজেডি বলছে রেড ক্রিসেন্ট।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ৯০ কিলোমিটার দূরের উপকূলীয় শহর খোমসের দুটি পৃথক স্থান থেকে শনিবার (২৫ ডিসেম্বর) রাতে একটি শিশু ও দুই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিদের খোঁজে সন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল।

নিরাপত্তা কর্মকর্তার বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অনেকের দেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। লিবিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ছবিতে দেখা গেছে, উপকূলে সারিবদ্ধভাবে একাধিক মৃতদেহ ঢেকে রাখা হয়েছে। এদের কারও পরিচয় পাওয়া যায়নি

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম বলছে, এ বছর মধ্য ভূমধ্যসাগরীয় পথে নৌকা দুর্ঘটনা এবং জাহাজডুবির ঘটনায় প্রায় ১৫০০ শরণার্থী ডুবে মারা গেছে।

সুত্রঃ বার্তা২৪.কম

লিবিয়া উপকূলে ভেসে এল ২৭ শরণার্থীর লাশ

প্রকাশের সময়: ০১:৫৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১