শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুঁজে নাও জীবনের হেতু, বই হোক সময়ের সেতু

খুঁজে নাও জীবনের হেতু, বই হোক সময়ের সেতু শ্লোগানে গাইবান্ধার তুলসীঘাটে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে চার দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে এই গ্লো্বাল ভিলেজ বইমেলার উদ্বোধন করেন তুলসীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনসুর আলী সরকার।

সাহিত্য সংগঠন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের বইমেলা উদযাপন কমিটির আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন রিদম অব গ্লো্বাল ভিলেজের সহযোগিতায় এই বইমেলা হচ্ছে।

কবি অঞ্জলী রানী দেবীর সঞ্চালনায় ও গ্লো্বাল ভিলেজ বইমেলা আয়োজক কমিটির আহবায়ক কবি সরোজ দেবের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাজ্ঞ আইনজীবি মো. সগীর আনোয়ার। আরও বক্তব্য রাখেন গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সাখাওয়াৎ হোসেন বিপ্লব, বাংলা একাডেমির বিক্রয় বিপণন ও পুণমূদ্রণ বিভাগের মুহাম্মদ রাসেল, বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব শাহ মো. আবু আউয়াল রিজু ও সাহাপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক এ এইচ এম শামীম জুয়েল প্রমুখ।

এরপর কবি বিমল সরকারের নতুন কাব্যগ্রন্থ ‘আদি মানবের আমি’ ও ‘সৃষ্টি তোমার বড় উপহার’ এবং কবি মামুনুর রশিদ মন্ডলের ‘মেঘের দেশে হাসি’ ও ‘ভাবনার এপিঠ ওপিঠ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। শেষে আইনজীবী সগীর আনোয়ারকে গুনিজন সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সন্ধ্যায় কবিতা পাঠের আসর ও লোকগীতির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে জেলা প্রশাসক মো. অলিউর রহমান বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বইমেলা সূত্র জানায়, রবিবার পর্যন্ত মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

জনপ্রিয়

নিজের অর্থে সাঁকো-টিউবওয়েল, এবার ইউপি সদস্য পদে ভোট চান কাদের মন্ডল

খুঁজে নাও জীবনের হেতু, বই হোক সময়ের সেতু

প্রকাশের সময়: ০৭:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২